ঢাকাWednesday , 24 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব 

Link Copied!

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী বুধবার (২৪ জুন) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন। এ সময় তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান। সচিব হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীসেবা ব্যবস্থাপনা এবং সেবার মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি হাসপাতালের উন্নত, আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং রোগীকেন্দ্রিক সেবার পরিধি আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। রোগীবান্ধব, মানবিক ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশের জনগণের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা প্রদানে প্রতিষ্ঠানটি তার অঙ্গীকার অব্যাহত রাখবে।