ঢাকাTuesday , 23 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস লেনদেনের ব্যবহার ও নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে একটি অর্ধদিবসব্যাপী আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও উত্তরা শাখার যৌথ আয়োজনে উত্তরা শাখায় “আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখাগুলোর গ্রাহকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিটের প্রধান মোহাম্মদ আবু ছায়েম। ক্যাশলেস লেনদেনের ব্যবহার ও প্রযুক্তিগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন করপোরেট প্রধান কার্যালয়ের আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব এবং কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন।
এছাড়াও উত্তরা শাখার ব্যবস্থাপক আবু হানিফসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন এয়ারপোর্ট রোড শাখার শামসুল আরেফিন ফেরদৌস, সাভার শাখার আবু নাছের আহমেদ, জয়দেবপুর চৌরাস্তা শাখার মোহাম্মদ সাহাবুদ্দিন মজুমদার, আশকোনা শাখার আহসানুল হক ফেরদৌস এবং ডিএসই এনেক্স বিল্ডিং উপশাখার ইনচার্জ মোছাম্মত লায়লা নুর স্মৃতি।
আলোচকরা বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থার বিস্তৃতি গ্রাহকদের সময় সাশ্রয় করবে এবং আর্থিক লেনদেনকে আরও নিরাপদ ও ঝুঁকিমুক্ত করবে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।