ঢাকাTuesday , 23 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাইয়ে বিতর্কিত ভূমিকায় ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের শাস্তি

Link Copied!

জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা, শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলা, হুমকি দেওয়া ও নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকেও সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রশাসন।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন— বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মুহাম্মদ লাভলু মোল্লা শিশিরকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী জানান, সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে বিভিন্ন অভিযোগ ছিল।

তিনি বলেন, অধ্যাপক আজমল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হুমকি দেওয়া এবং নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে একাডেমিক কমিটি থেকে সুপারিশ আসে। সেই সুপারিশের ভিত্তিতেই তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।