ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

Link Copied!

DU-BSLনিজস্ব প্রতিবেদক: যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির দণ্ড বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী জামায়াত-শিবিরের ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসির) রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য হরতাল ডেকে কোনো লাভ হবে না। তারা এর আগেও নানান ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে দিতে চেয়েছে। কিন্তু সফল হতে পারেনি।’
তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থী ভাই- বোনদের পরীক্ষা চলছে। তাদের পরীক্ষা ব্যাহত করতেই যুদ্ধাপরাধীরা হরতাল দিয়েছে। এর আগেও তারা এসএসসি পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধ দিয়ে বিঘ্ন ঘটিয়েছিল। আমরা পরীক্ষার্থীদের সঙ্গে আছি, যুদ্ধাপরাধীরা যেন তাদের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে আমরা সচেষ্ট থাকবো।’
কামারুজ্জামানের ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘অবিলম্বে তার ফাঁসি কার্যকর করার সঙ্গে সঙ্গে যারা দেশব্যাপী সহিংসতা চালাচ্ছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল কবির রাহাত, কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব নন্দী, কেন্দ্রীয় দপ্তর বিষয়ক সম্পাদক শেখ রাসেল, কেন্দ্রীয় পরিবেশবিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ক্রীড়া সম্পাদক আবিদ আল হাসান, কেন্দ্রীয় সহ-সম্পাদক আসাদুজ্জামান নাদিম, ছাত্রলীগ ঢাবি শাখা সভাপতি মেহেদী হাসান মোল্লাসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখা নেতারা।