ঢাকাSunday , 21 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমিউনিটি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

Link Copied!

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।

সভায় ব্যাংকের ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন দেওয়া হয়।

সভায় চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির বলেন, কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের ব্যাংক নয়, এটি সাধারণ জনগণেরও ব্যাংক। কমিউনিটিভিত্তিক সব শ্রেণি-পেশার মানুষের জন্য উদ্ভাবনী ও যুগোপযোগী স্মার্ট ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে ব্যাংকের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ব্যাংকের প্রতিটি শাখা ও উপশাখায় প্রান্তিক গ্রাহকদের জন্য প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার এবং আরও উন্নত সেবা নিশ্চিত করতে মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ব্যাংক আরও অধিকতর গুরুত্ব দেবে।

সভায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) মো. ছিবগাত উল্লাহ, অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন, অ্যাডিশনাল আইজি ও রেক্টর, পুলিশ স্টাফ কলেজ কাজী মো. ফজলুল করিম, ডিআইজি (কনফিডেনশিয়াল) কামরুল আহসান, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ) মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট আহম্মদ মুঈদ, ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার, স্বতন্ত্র পরিচালক সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ তফাজ্জুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী এবং কোম্পানি সচিব সাইফুল আলম এফসিএস।