ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাতে আইপিএলের উদ্বোধন

Link Copied!

sportsস্পোর্টস ডেস্ক : জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আজ আইপিএলের অষ্টম আসর শুরু হতে যাচ্ছে। একঝাঁক বলিউড তারকার উপস্থিতিতে কলকাতার সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
দুই ঘণ্টাব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা পারফর্ম করবেন। আনুশকা শর্মা, ঋত্বিত রোশন, শহিদ কাপুররা উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ইতোমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন। এই বলিউড তারকাদের সঙ্গে আরও পারফর্ম করবেন ফারহান আক্তার ও তার ব্যান্ড দল, সুরকার প্রীতম ও তার দলসহ আরো অনেকে।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করবেন আরেক বলিউড অভিনেতা সাইফ আলী খান। তবে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সম্ভবত আনুশকা শর্মা ও বিরাট কোহলি। আগে কোহলি মাঠে খেলতেন আর আনুশকা গ্যালারিতে বসে তার খেলা দেখতেন। এবার ঘটবে উল্টোটা। আনুশকা শর্মা মাঠে (স্টেজে) পারফর্ম করবেন আর মুগ্ধ নয়নে দেখবেন প্রেমিক কোহলি।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের পরপরইফ্র্যাঞ্চাইজি অধিনায়কদের শপথবাক্য পাঠ করাবেন ভারতের সাবেক অধিনায়ক ওবর্তমান দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী।
আইপিএলের উদ্বোধন আজ হলেও খেলা মাঠে গড়াবে তার একদিন পর। বুধবার বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে পরস্পরের মুখোমুখি হবে।