ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেনিস-কোর্টে ওবামা

Link Copied!

obamaস্পোর্টস ডেস্ক : বিশ্বের ৫ নম্বর নারী টেনিস তারকা ক্যারোলিন ওজিনিয়াকিকে বার্ষিক ইস্টার এগ রুল অনুষ্ঠানে অংশ নিতে এবং টেনিস খেলার জন্য হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
আমেরিকার মানুষদের অনেক বেশি কর্মঠ, স্বাস্থ্য সচেতন এবং জীবনযাপন সম্পর্কে আরও সচেতন করে তোলার লক্ষ্যে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার অনুষ্ঠান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের শিশুদের তাদের বাবা-মার সঙ্গে হোয়াইট হাউসের বাইরের লেনে আমন্ত্রণ জানানো হয়। সেখানে শিশুরা বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণ করে, আনন্দ-উৎসব করে এবং সেলেব্রিটি ব্যক্তিদের সান্নিধ্য লাভ করার সুযোগ পায়।
এরই অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবারের অনুষ্ঠানে ক্যারোলিন ওজিনিয়াকি, অভিনেতা অ্যান্টনি অ্যান্ডারসন, ও ফর্মুলা ওয়ান তারকা জেফ গর্ডনকে আমন্ত্রণ জানান।
বারাক ওবামা অনুষ্ঠানের একপর্যায়ে ওজিনিয়াকির সঙ্গে টেনিস খেলতে কোর্টে নেমে পড়েন। ডেনিশ তারকা ওজিনিয়াকির সঙ্গে বেশ হাস্যরস ও আনন্দে মেতে উঠেন মার্কিন প্রেসিডেন্ট।
খেলা শেষে দুজন একসঙ্গে ছবি তোলেন। নিজের টুইটার অ্যাকাউন্ডে সেই ছবি পোস্টও করেন দুবারের ইউএস ওপেন রানার্সআপ ক্যারোলিন ওজিনিয়াকি।
দুজনের টেনিস খেলার মুহুর্তটি আমেরিকার জনপ্রিয় এক টক শো’তে কেলি ও মাইকেল এর উপস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হয়।