ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়িতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না

Link Copied!

joetaবিনোদন ডেস্ক : তরুণ নির্মাতা মাহমুদ দিদার নির্মাণ করতে যাচ্ছেন তার প্রথম চলচ্চিত্র। কিন্তু প্রথম চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে নায়িকা সংকটে পড়েছেন এ নির্মাতা। তিনি সমরেশ মজুমদারের গর্ভধারণী উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন আর এ উপন্যাসের মূল নারী চরিত্র জয়িতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই নির্মাতাা জয়িতাকে খুঁজে বেড়াচ্ছেন।
তিনি বলেন, জয়িতার চোখে এবং চিবুকে একটা মিষ্টি ছাপ আছে। কিন্তু আর কোথাও মেয়েলি বাক নেই, মাংসের বাড়তি চমক নেই। পাঁচ ফুট ছয় ইঞ্চির দ্বীপ্ত শরীর। বয়সের হিসেবে ২৩/২৪। মেয়েলিপনা সে কিছুতেই বরদাস্ত করতে পারেনা। দৃঢ় স্বভাবের তরুণী। এবং সময়ের সাথে সাথে তার দৃঢ়তা আরো বাড়ে। বন্ধু কল্যাণের মৃত্যুতেও সে ভেঙে পড়ে না। বরং বলে- ‘শহীদের জন্য কাঁদব?…কেন? সুদীপ আর আনন্দের অদ্ভুত প্রেম ফাঁকি দিয়ে হিমালয়ের পাড়ের আদিবাসী তরুণের প্রেমে পড়ে!! বস্তুত, বন্ধুদের মধ্যে সে-ই বরফের জনপদের দুর্দশাগ্রস্থ মানুষের একজন হয়ে উঠতে পারে। নিজের ‘জয়িতা’ পরিচয় মুছে ‘দিমিত্রি’ হয়ে ওঠে। সেইসাথে গর্ভে ধারণ করে পাহাড়ী যুবক রোলেনের সন্তান।…দুনিয়া পালটে দেয়ার স্লোগান ধারণ করে জয়িতা গল্পের জননী হয়ে ওঠে।।’গর্ভধারিণী’ চলচ্চিত্রে এই জয়িতা চরিত্রে অভিনয় করার জন্য অভিনেত্রী খুঁজছি।’