ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রবির মডেল হলেন রুবেল

Link Copied!

rubelবিনোদন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন এবার মডেল হিসেবে কাজ শুরু করেছেন টেলি কমিউনিকেশন কোম্পানি রবির। ৭ এপ্রিল থেকে বিএফডিসিতে তিনি রবির নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা আদনান  আল রাজীব।
এ বিষয়ে ক্রিকেটার রুবেল হোসেন বলেন, ‘রবি তাদের কোম্পানির জন্য আমাকে মডেল হিসেবে নির্বাচন করেছে এজন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এর আগে, মাশরাফি ভাই, তামিম ভাই, সাকিব ভাই, নাসির, মাহমুদুল্লাহ রিয়াদসহ আরও অনেকে বিজ্ঞাপনে কাজ করেছেন। এটা আমার প্রথম কোন বিজ্ঞাপনে কাজ করা।’
নির্মাতা আদনান আল রাজীব বলেন, ‘আজ মঙ্গলবার সারাদিন বিজ্ঞাপনটির জন্য আমরা শ্যুটিং করব। আশাকরি খুব শিগগিরই সম্পাদনার কাজ শেষে বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা শুরু হবে।’
৪০ সেকেন্ড সময়ের এ বিজ্ঞাপনটিতে শুধু মডেল হিসেবে থাকছেন রুবেল। অ্যাডকম বিজ্ঞাপনটির এজেন্সি হিসেবে কাজ করছে। একই সঙ্গে এই প্রথমবারের মত রবি কোন ক্রিটারকে নিয়ে কাজ শুরু করলো।