আন্তর্জাতিক ডেস্ক
সঠিক তথ্য পেলে ইউক্রেনে বিধ্বস্ত হওয়া মালয়েশীয় বিমানটি দুর্ঘটনা এড়াতে পারতো বলে মন্তব্য করেছেন এমিরেটস এয়ারওয়েজের প্রধান স্যার টিম ক্লার্ক।
গত জুলাইয়ে আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেন সীমান্তে বিদ্রোহীদের ছোড়া মিসাইলে বিধ্বস্ত হয় মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএস১৭ বিমান। এতে বিমানের ২৯৮ আরোহীর সকলের মৃত্যু হয়।
তিনি জানান, মালয়েশীয় বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানে অস্ত্রের উপস্থিতির বিষয়টি অনেকের জানা ছিল। তবে তারা বিষয়টি অন্য এয়ারলাইন্সের সঙ্গে শেয়ার করেনি। যদি তারা তথ্যগুলো শেয়ার করত তাহলে হয়তো মালয়েশীয় বিমাটি এই দুর্ঘটনায় পড়ত না। অন্য এয়ারলাইন্সের তথ্যটি জানার প্রমাণ হিসেবে তিনি অন্য বিমানগুলোর ওই পথটি এড়িয়ে চলার ঘটনাকে উল্লেখ করেন।
তিনি আরো জানান, ইউক্রেনের ওই এলাকায় মিসাইলে স্থাপন করার বিষয়টি কয়েক সপ্তাহ আগে থেকেই অনেকের জানা ছিল। তবে এমিরেটসের নজরে বিষয়টি আসেনি যদি আসত তাহলে অবশ্যই অন্য কোম্পানিগুলোকে বিষয়টি জানাতো। উল্লেখ্য ওই সময় ব্রিটিশ এয়ারওয়েজ ইউক্রেনের আকাশাসীমাকে এড়িয়ে যেত।
এ প্রসঙ্গে তিনি বলেন, ক্লিয়ারিং হাউজ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার যা সব এয়ারলাইন্সকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিহার করার পরামর্শ দিবে।

