ঢাকাWednesday , 17 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনুষ্ঠান শেষে বিপাকে আরবাজ খান, গাড়িতে ঢুকে পড়লেন এক ব্যক্তি

Link Copied!

তারকাদের একনজর দেখতে কিংবা তাদের সঙ্গে ছবি তুলতে ভক্তদের উন্মাদনার কমতি থাকে না। তবে সেই উচ্ছ্বাস কখনো কখনো অস্বস্তিকর পরিস্থিতিরও জন্ম দেয়। এবার এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান।

সম্প্রতি কলকাতার একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে গিয়েছিলেন আরবাজ খান। অনুষ্ঠান শেষে ফেরার সময় ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা, যার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীদের বেষ্টনীতে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন আরবাজ। ঠিক সেই সময় এক ব্যক্তি নিরাপত্তা বলয় ভেঙে তার গাড়ির ভেতরে ঢুকে পড়েন। হাতে থাকা মোবাইল ফোনে তিনি ভিডিও ধারণও করছিলেন বলে দেখা গেছে।

ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই কিছুটা হতভম্ব হয়ে পড়েন। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই ব্যক্তিকে গাড়ি থেকে বের করে আনেন। ভিডিওতে দেখা যায়, পুরো ঘটনায় বিরক্ত ও বিস্মিত আরবাজ খান গাড়ির বাইরে দাঁড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন।

এ ঘটনায় অনুষ্ঠান আয়োজকরাও অপ্রস্তুত হয়ে পড়েন। নিরাপত্তাকর্মীদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এলেও ঘটনাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকেই ওই ব্যক্তির আচরণের সমালোচনা করেছেন। তাদের মতে, কোনো তারকা তো বটেই, কারও ব্যক্তিগত গাড়িতে অনুমতি ছাড়া প্রবেশ করা উচিত নয়। কেউ কেউ বিষয়টিকে নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ত্রুটি বলেও মন্তব্য করেছেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত আরবাজ খান কিংবা অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবু ভাইরাল হওয়া ওই ভিডিও এখন বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।