ঢাকাWednesday , 17 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কনস্টবল পদে নিয়োগে বাদ পড়াদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে অর্থ আদায়

Link Copied!

বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগে বাদ পড়া প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৭ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চক্রটি পুলিশ কনস্টেবল নিয়োগে অংশ নেওয়া এবং বিভিন্ন ধাপে বাদ পড়া প্রার্থীদের টার্গেট করতো। চাকরি নিশ্চিত করার আশ্বাস দিয়ে তারা প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করতো।

সিআইডির তদন্তে প্রতারণার সঙ্গে জড়িত চক্রটির একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আজ বুধবার সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন জসীম উদ্দিন খান।