ঢাকাTuesday , 9 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

রাজধানীর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ম্যাচটি উপভোগ করতে তিনি মাঠে আসেন।

ম্যাচে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। দুই দেশের কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্কের প্রতীকী এই উপস্থিতি ম্যাচে যোগ করে ভিন্নমাত্রা।

স্টেডিয়ামে আগত অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এবং বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ। এ সময় তারা অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ম্যাচের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই বহুল প্রতীক্ষিত ওয়ানডে ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিও দর্শকদের নজর কেড়েছে।