এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ’র আমন্ত্রণে ৮ জুন সোমবার দেবিদ্বারের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১৫৪ জন বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী জাতীয় সংসদ অধিবেশনের বাজেট অধিবেশন দেখার সুযোগ পায়।
সংসদ গ্যালারীতে বসে ছাত্র-ছাত্রীরা বাজেট অধিবেশনের সরাসরি উপভোগ করে এক বিরল অভিজ্ঞতা অর্জন করে। ছাত্র-ছাত্রীরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে উঠে।
ছাত্র-ছাত্রীদের এ দলটি সকালে বিমান বাহিনী জাদুঘর পরিদর্শন করে। দুপুরে সংসদ সদস্যের আমন্ত্রণে সংসদ ভবনের এলডি হলে শিক্ষার্থীরা মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে। পরে সংসদ লাইব্রেরি ভিজিট করে লাইব্রেরি সর্ম্পকে ধারণা লাভ করে
দিনব্যাপী জাতীয় সংসদের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শনের এ বিরল সুযোগ প্রদান করায় তাদের আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করে।
ভিজিট শেষে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ছাত্র-ছাত্রীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ও ফটো সেশনে অংশগ্রহণ করেন।

