ঢাকাMonday , 6 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিকলো না হৃদয়-সুজানার দ্বিতীয় বিয়ে

Link Copied!

hridoy-sujanaবিনোদন ডেস্ক : গত বছরের ১ আগস্ট দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দেন কণ্ঠশিল্পী হৃদয় খান এবং সুজানা। বয়সে হৃদয়ের চেয়ে বড় হওয়ায় তাদের বিয়ে মেনে নেননি হৃদয়ের পরিবারের সদস্যরা। তাই নিজের বাড়ি ছেড়ে রাজধানীর মিরপুরে বাসা ভাড়া করে থাকতেন হৃদয়।
বেশকদিন ধরেই গুঞ্জন চলছিল যে তাদের জুটির সম্পর্ক ভালো যাচ্ছে না। এই ব্যাপারে হৃদয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
তবে তাদের একটি ঘনিষ্ট সূত্রে জানা যায় যে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিচ্ছেদের পথ বেছে নিলেন হৃদয় খান। যদিও সুজানা বিচ্ছেদ চাচ্ছিলেন না।
৬ এপ্রিল বিকেল ৪ টায় কাজী অফিসে তালাকনামায় স্বাক্ষর করেন হৃদয়। একইদিনে তালাকনামায় স্বাক্ষর করার কথা সুজানার। অন্যদিকে হৃদয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ সুজানার। টেলিভিশন, রেডিওসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সুজানার প্রতি যে ভালোবাসা হৃদয় প্রকাশ করতেন বিয়ের পর ঠিক তার উল্টোটাই নাকি করতেন হৃদয়।
স্বাধীনভাবে কোন কাজ করার অধিকার ছিল না সুজানার। নানান বিষয়ে সুজানাকে বাঁধা দিতেন হৃদয়। এমনকি নিয়মিত সুজানাকে মারধর করতেন হৃদয়। তবে বিষয়টিকে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছেন বলে দাবী করেন সুজানা। তিনি জানান এজন্য অনেক ছাড়ও দিয়েছেন তিনি। তিনি বিচ্ছেদ কখনই চাননি। চেয়েছিলেন একটি সমাধানের।
উল্লেখ্য, এই বিয়ে ছিল হৃদয়-সুজানা উভয়েরই দ্বিতীয় বিয়ে। ২০১০ সালের গোড়ার দিকে পূর্ণিমা আকতার নামের একটি মেয়েকে পালিয়ে বিয়ে করেছিলেন হৃদয় খান। ছয় মাসের মাথায় হৃদয় খানের সেই সংসার ভেঙে যায়। অন্যদিকে ২০০৬ সালে ফয়সাল আহমেদ নামের একজনকে প্রথম বিয়ে করেন সুজানা। তাঁর সেই বিয়ে টিকেছিল চার মাস।