ঢাকাSunday , 7 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্রুত রায় কার্যকরের দাবি রামিসার বাবার

Link Copied!

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি বলেছেন, মেয়ের মৃত্যুর বেদনা কখনও মুছে যাবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত যে যন্ত্রণা রামিসা সহ্য করেছে, সেই স্মৃতি তিনি কোনোদিন ভুলতে পারবেন না।

রোববার (৭ জুন) দুপুরে রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্পসংলগ্ন ৭ নম্বর লাইনে নিজ বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুল হান্নান মোল্লা।

তিনি বলেন, আজ আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে শুরু থেকে সর্বাত্মক সহযোগিতা করেছে। আমি বিচারপতিদেরও ধন্যবাদ জানাই। একই সঙ্গে পুলিশ, পিবিআই, সিআইডি, ডিবি, গণমাধ্যমকর্মী এবং বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমার পাশে ছিলেন, আমাকে সাহস ও মনোবল যুগিয়েছেন।

রামিসার বাবা বলেন, আমি একজন বাবা। আমার সন্তানের মৃত্যুর যে কষ্ট, তা কোনোদিনই পূরণ হওয়ার নয়। আমার সন্তানের শেষ নিঃশ্বাস পর্যন্ত যে যন্ত্রণা ছিল, তা আমি কখনও ভুলতে পারব না। তাকে আমি আর কোনোদিন ফিরে পাবো না।

আদালতের রায়কে দৃষ্টান্তমূলক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সরকার ও বিচার বিভাগ যে রায় দিয়েছেন, সেটিকে আমি একটি দৃষ্টান্তমূলক রায় বলে মনে করি। ভবিষ্যতে যেন আর কোনো বাবা-মাকে এমন নির্মম ঘটনার শিকার হতে না হয়, সে জন্য এই রায় একটি উদাহরণ হয়ে থাকবে বলে আশা করি।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রামিসার বাবা বলেন, এখন আমার দাবি, দ্রুততম সময়ের মধ্যে রায়টি কার্যকর করা হবে। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ন্যায়বিচারের এ প্রক্রিয়া সম্পন্ন করবে। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সন্তানের জন্য ন্যায়বিচারের দাবিতে লড়াই করেছি। আজকের এ রায়ের মাধ্যমে সেই দীর্ঘ প্রতীক্ষার একটি গুরুত্বপূর্ণ পরিণতি এসেছে। আশা করি, খুব দ্রুতই এর পূর্ণ বাস্তবায়ন দেখতে পাব।