স্পোর্টস ডেস্ক: ফের বল পায়ে সবুজ মাঠে নামতে যাচ্ছেন কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। কলম্বিয়ার শান্তি রক্ষার জন্য একটি ম্যাচের আয়োজন করা হয়েছে। সেখানেই বল পায়ে নিজের কারিকুরি দেখাবেন ফুটবলের এই রাজপুত্র।
আগামী ১০ এপ্রিল বোগোটার টেকো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলায় ম্যারাডোনার সঙ্গে সাবেক অনেক গ্রেট তারকাকেও দেখা যাবে। তবে আর কারা কারা খেলবেন তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।
৫৪ বছর বয়সী দিয়েগো ম্যারাডোনা নিঃসন্দেহে আগামী ১০ এপ্রিল ম্যাচের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন।
প্রসঙ্গত, ১৯৮৬ বিশ্বকাপে একক নৈপুন্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জেতান দিয়েগো ম্যারাডোনা। সেই থেকেই বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় পেলের সঙ্গে তার নাম উচ্চারিত হয়ে আসছে।

