ঢাকাSunday , 7 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যাচের দিন সকালে প্রবেশ, শেষ হতেই যুক্তরাষ্ট্র ছাড়বে ইরান ফুটবল দল

Link Copied!

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলা নিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ইরানকে। ফিফা র‌্যাংকিংয়ের ২১তম দলটি তাদের বিশ্বকাপের সবগুলো ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতে। তেহরান জানিয়েছে, বিশ্বকাপে যেদিন ইরানের ম্যাচ রয়েছে সেদিন তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে এবং ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে আমেরিকা ছেড়ে মেক্সিকোতে চলে আসতে হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার আগে ইরানের পরিকল্পনা ছিল অ্যারিজোনায় ক্যাম্প করার; কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা মেক্সিকোতে ক্যাম্প গড়েছে। সেখানেই তাদেরকে ম্যাচ শেষে ফিরে আসতে হবে। মেক্সিকোয় অবস্থান করা ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহ জানিয়েছেন, ‘আমরা সকালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবো এবং একই দিনে সেই দেশ ত্যাগ করবো।’

এর আগে মার্কিন কর্মকর্তারা শুক্রবার জানান যে, ইরানের সব খেলোয়াড় এবং ‘প্রয়োজনীয় সহায়ক কর্মীদের’ ভিসা দেওয়া হয়েছে। ইরানের প্রথম ম্যাচ (১৫ জুন) লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হওয়ার ১০দিন আগে এই ঘোষণা এলো। ইরান তাদের ম্যাচগুলো খেলবে লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে।