স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেডের সেই রুবেল যেন ফিরে এলেন এবার নারায়নগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে। সেবার রুবেলের হাতে বধ হয়েছিল ইংল্যান্ড। এবার বিসিএলে ওয়াল্টন সেন্ট্রাল জোনকে রীতিমত বিধ্বস্ত করে ছাড়লেন রুবেল। ৮.৩ ওভার বল করে ১ ওভার মেডেন এবং ৪২ রান দিয়ে ৫ উইকেট তুলে নিলেন জাতীয় দলের এ পেসার।
প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে রুবেলের তাণ্ডবে ২১৩ রানেই অলআউট ওয়াল্টন সেন্ট্রাল জোন। রোববার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি। তবে দ্বিতীয়ম্যাচে ঠিকই প্রতিপক্ষের ব্যাটসম্যানরা দেখল তার অগ্নিরূপ।

