ঢাকাTuesday , 19 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফারজানা মমতাজের পরিবর্তে নতুন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ

Link Copied!

বিদ্যুৎ বিভাগের সচিব পদে রদবদল এনেছে সরকার। ফারজানা মমতাজের পরিবর্তে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে পদোন্নতি দিয়ে এ পদে বসানো হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ ১ শাখা থেকে এ বিষয়ে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এক প্রজ্ঞাপনে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে মিরানা মাহরুখকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগে পদায়নের কথা বলা হয়েছে।

দুটি প্রজ্ঞাপনেই বলা হয়েছে, ‘জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফারজানা মমতাজ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে ২০২৪ সালের ৬ অক্টোবর বিদ্যুৎ বিভাগের সচিব হয়েছিলেন।