ঢাকাTuesday , 19 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৭তম বিসিএসের ৮ এএসপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান

Link Copied!

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রথম পর্যায়ে নিয়োগপ্রাপ্ত ১৩ জন কর্মকর্তার মধ্যে ৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) গত ১৮ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের যোগদানপত্র গ্রহণ করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক আদেশে মঙ্গলবার (১৯ মে) এ তথ্য জানানো হয়।

যোগদানকারী কর্মকর্তারা হলেন- মো. আসাদুজ্জামান, মোহাম্মদ মহসীন মিয়া, মোহাম্মদ আহসান হাবিব, মো. আশরাফুল আলম, ভূধর চন্দ্র গাইন, শাহনেওয়াজ চৌধুরী, মোহাম্মদ ওমর ফারুক এবং গিয়াস উদ্দিন আহাম্মদ ভূঁইয়া।

আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো।