ঢাকাSunday , 5 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Link Copied!

duনিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদ কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় এ পুরস্কার বিতরণ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদের জীবন ও দেশকে গড়ে তোলার জন্য শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানান।
বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, ‘তার জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
তিনি আরো বলেন, ‘শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নিজ মেধা বিকাশের জন্য। পুরস্কার এখানে মুখ্য নয়, মুখ্য হলো আদর্শ এবং কলা চর্চার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠা করা।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ মার্চ টিএসসি ক্যাফেটেরিয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট তিনটি গ্রুপে এ প্রতিযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয়, নীলক্ষেত উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার শিশুরা অংশগ্রহণ করে। তিনটি গ্রুপে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১৭৭ জন, প্রতিটি গ্রুপে মোট ১০ জন করে ৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়।