বিনোদন ডেস্ক : সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা উপন্যাস অবলম্বণে পরিচালক প্রশান্ত অধিকারী নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘হাডসনের বন্দুক’।
২০১৩ সালে সরকারী অনুদান প্রাপ্ত এই চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু করে চলতি বছর শেষ হয়। তাই এবার ছবিটির একটি ট্রেইলার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ছবিতে ব্যবহৃত একটি ক্ল্যাসিক্যাল রক ঘরানার গানের ভিডিও প্রকাশ করা হয়েছে। ট্রেইলার ও গান প্রকাশ প্রসঙ্গে পরিচালক জানান, কিছুদিন আগে ছবিটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন পোষ্ট প্রোডাকসনের কাজ চলছে। তবে ছবিটি সম্পর্কে দর্শকদের আগ্রহ সৃষ্টির জন্যে ইউটিউবে ট্রেইলার ও গান প্রকাশ করা হয়েছে।’
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, মাহমুদুল ইসলাম মিঠু, লুৎফর রহমান জর্জ, জোবায়ের, মিশু চৌধুরী, মাজিদ সিখালাইভ, অরনব মারগুলিস অন্তু, নাসিরসহ অনেকে।
সবকিছু ঠিক থাকলে রোজার ঈদের পরপরই ছবিটির মুক্তি দেয়া বিষয়ে আশাবাদী পরিচালক।
ভিডিও লিংক
https://www.youtube.com/watch?v=BEIF896hAUg

