ঢাকাWednesday , 13 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৩নং সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৩ নং সাব-কমিটির প্রথম বৈঠক কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, এমপি’র সভাপতিত্বে ১৩ মে সংসদ ভবন গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও মোহাম্মদ নাজিবুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সাব-কমিটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) আইন, ২০০১ এর অধীন ইনস্টিটিউট এর সাথে জাতীয় সংসদ লাইব্রেরীকে সম্পৃক্ত করে আইন ও বিধি মোতাবেকের পরিচালনার কার্যক্রম বিষয়ে পরিকল্পনা এর প্রতিবেদন মূল কমিটিতে উত্থাপন এবং এশিয়া ও কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের পার্লামেন্টের ইনস্টিটিউট এর সাথে বাংলাদেশের বিআইপিএস এর একটা তুলনামূলক চিত্র উপস্থাপন ও পর্যালোচনার বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) এর কার্যক্রম সচল করার লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) আইন, ২০০১ এর প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জনপূর্বক লাইব্রেরী কমিটিতে উপস্থাপনের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) স্থাপনের জন্য একটি আদর্শ স্থান নির্বাচন এবং রেক্টর নিয়োগের পদক্ষেপ গ্রহনের জন্য মূল কমিটিকে পরামর্শ প্রদানের সুপারিশ করা হয়। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।