বিনোদন ডেস্ক: ’ও মাই লাভ, ও মাই লাভ, তোমায় যখনই দেখেছি, তখনই কিছু না ভেবে তোমাকে মনটে দিয়ে দিয়েছি।’ সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অবলা নারী- ওয়াও বেবি ওয়াও’ ছবিতে এমনই একটি রোমান্টিক গানে সম্প্রতি তুর্কি ইমরানের সঙ্গে অভিনয় করেছেন ঢালিউডের নবাগত চিত্রনায়িকা মারিয়া চৌধুরী।
‘অবলা নারী- ওয়াও বেবি ওয়াও’ ছবির গল্পে দেখার যাবে মারিয়া গ্রামের সহজ সরল একটি মেয়ে।এই সহজ সরল মেয়েটি একসময় পরিবেশের ভিন্নতর রূপের কারণে নিজের রূপের পরিবর্তন করেণ। যে কিনা সমাজের বিভিন্ন অন্যায় ও অত্যাচার ও জঞ্জালের বিরুদ্ধে প্রতিবাদী এক রূপ ধারণ করে।
পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, ‘ছবিটির প্রায় ৭০% শ্যুটিং শেষ। ৬ এপ্রিল আমরা ঢাকায় ফিরব। এরপর আবার ২০ তারিখ থেকে ঢাকা আর মানিকগঞ্জে বাকী শ্যুটিং করা হবে।’ এ বছর রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার আশা প্রকাশ করেন পরিচালক সোহান। নতুন নায়ক নতুন নায়িকা শ্যুটিং করতে গিয়ে কোন সমস্যায় পড়তে হয়েছে কিনা?এ প্রশ্নের উত্তরে সোহানুর রহমার সোহান বলেন, ‘আমার নতুন ছেলেমেয়েরা বেশ ভালো অভিনয় করছে। তাদের অভিনয় নিয়ে আমি অনেক খুশি।’
‘অবলা নারী- ওয়াও বেবি ওয়াও’ ছবিতে নবাগত চিত্রনায়িকা মারিয়া চৌধুরী, মিশা সওদাগর, ডিজে সোহেল, ডন, ড্যানীরাজ, ওমরসানী, শ্রাবণ খান ও তানিয়া বৃষ্টি অভিনয় করেছেন। এ ছবিতে মারিয়ার বিপরীতে অভিষেক হয়েছে তুর্কি ইমরানের। গত ১৪ মার্চ কক্সবাজারে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে।
এই চলচ্চিত্রে মোট গান রয়েছে ৬ টি, তার মধ্যে একটি আইটেম গান। ‘অবলা নারী- ওয়াও বেবি ওয়াও’ ছবির টাইটেল সং ‘তোমাকে দেখেছি’র চিত্রধারণ শেষ হয়েছে। কবির বকুলের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও এ আই রাজু। এছাড়া সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন ও কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল।

