ঢাকাTuesday , 12 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

“বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব” সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের “বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব” সম্পর্কিত কমিটি’র প্রথম বৈঠক কমিটির সভাপতি মোঃ শাহজাহান এমপি’র সভাপতিত্বে ১২ মে মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, মোঃ আমানউল্লাহ আমান, মোঃ আবুল খায়ের ভূঁইয়া, মোছাঃ তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং মোঃ নূরুল ইসলাম অংশগ্রহণ করেন। বৈঠকে পরিচিতি পর্ব শেষে বেসরকারী সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ করা হয়। এছাড়া কমিটির কার্যপরিধি, বেসরকারী বিল এবং সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত সংবিধান ও কার্যপ্রণালী বিধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারী বিল উত্থাপনে সকল সংসদ-সদস্যকে সচেতন করতে কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ প্রদান করা হয়। বৈঠকে বেসরকারী সদস্যদের বিলের খসড়া প্রস্তুতকরণে সংসদ-সদস্যদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে সচেষ্ট হওয়ার সুপারিশ করা হয়।বৈঠকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।