ঢাকাTuesday , 12 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেবাননে ইসরায়ালি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা

Link Copied!

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

ইসরায়েলি হামলায় নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ। তারা দুজনই জীবিকার প্রয়োজনে লেবাননে অবস্থান করছিলেন। সোমবার(১১ মে) দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর চালানো একটি হামলায় প্রাণ হারান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দূতাবাস কাজ শুরু করেছে। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে চলমান সহিংসতা এবং সাধারণ বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।