ঢাকাSunday , 5 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ খেলবেন তো মেসি?

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : সেল্টা ভিগোর বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচে আজ রাতে মাঠে নামবেন তো মেসি! তবে এই ম্যাচের আগে লিওনেল মেসি চোট থেকে পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করছেন তার সতীর্থ জেরার্ড পিকে। পুরো এক সপ্তাহ অনুশীলন থেকে দুরে সরিয়ে রাখার পর অবশ্য ক্লাবের হয়ে দলের সঙ্গে অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। সেল্টা ভিগোর বিপক্ষে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মাঠে নামছে বার্সা।
বার্সেলোনার ডিফেন্ডার পিকে আশাবাদী হয়ে বলেন, ‘আমি মেসিকে নিয়ে আশাবাদী, ওর সঙ্গে কথা বলেছি।’ লা লিগায় এখনও পর্যন্ত চলতি মওসুমের সর্বোচ্চ গোলদাতা মেসি সম্প্রতি আর্জেন্টিনার হয়ে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের একটিতেও খেলতে পারেননি।
ডান পায়ের চোটের কারণে গত শনিবার এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি। দলের সেরা তারকাকে ছাড়াই অবশ্য এল সালভাদরের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। তারপর মঙ্গলবার ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলতে পারেননি তিনি। এই ম্যাচে ২-১ গোলের জয় পায় জেরার্ডো মার্টিনোর দল।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ এল ক্লাসিকোয় ডান পায়ে চোট পেয়েছিলেন মেসি। আর্জেন্টিনার কোচ মার্টিনো তাই কোপা আমেরিকার আগে মেসিকে খেলানোর ঝুঁকি নেননি।