ঢাকাMonday , 11 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

Link Copied!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, “শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রমই পারে বেকারত্বের অভিশাপ দূর করতে।” সোমবার (১১ মে) সকাল ১০টায় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ-এর আয়োজিত দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, প্রাণ-আরএফএল গ্রুপের রিক্রুটমেন্ট হেড নূরুল আলম খান ও নাফিস ইনদালিব অর্ণব উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, সীমান্তবর্তী অঞ্চলে এমন আয়োজন তরুণদের জন্য আশার আলো হয়ে উঠবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি তরুণদের উদ্দেশ্যে বলেন, চাকরির জন্য অপেক্ষা না করে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। একই সঙ্গে এ ধরনের বৃহৎ কর্মসংস্থানমুখী উদ্যোগ গ্রহণ করায় প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানান তিনি। এবারে দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করেছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ-এর আয়োজিত দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৬’। সোমবার (১১ মে) সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ মেলায় সকাল থেকেই হাজারও চাকরি প্রত্যাশী তরুণ-তরুণীর উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। মেলায় দেখা গেছে, বিভিন্ন বয়সী চাকরি প্রত্যাশীরা সকাল থেকেই রেজিস্ট্রেশন বুথ ও পরীক্ষাকেন্দ্রে ভিড় করছেন। আয়োজক সূত্রে জানা যায়, দুপুর পর্যন্ত প্রায় ৩হাজার চাকরি প্রার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। লিখিত পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে বিভিন্ন পদে প্রায় ১হাজার জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। উল্লেখ্য যে, ১৯৮১ সালে যাত্রা শুরু করা প্রাণ-আরএফএল গ্রুপ বর্তমানে দেশ-বিদেশে প্রায় ২লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীতে পরিণত হয়েছে।