ঢাকাThursday , 7 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের জন্য নতুন নির্দেশনা

Link Copied!

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ দায়িত্বের বাইরে অন্য কোর্টে কোনো মামলায় প্রভাব বিস্তার না করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (৬ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

ওই নোটিশে বলা হয়, অ্যাটর্নি জেনারেলের গোচরীভূত হয়েছে যে, বিভিন্ন আদালতে কর্তব্যরত কতিপয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালীন উপস্থিত হয়ে অপরাপর বিভিন্ন মামলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।

সংশ্লিষ্ট সবাইকে আদালত চলাকালীন নিজ নিজ আদালত ব্যতীত অন্য কোনো আদালতে গমন না করতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।