ঢাকাMonday , 4 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা হারালেন ব্যান্ড তারকা হাসান

Link Copied!

মারা গেছেন জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (৪ মে দুপুর) সোমবার সাড়ে বারোটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হাসান নিজেই।

তিনি বলেন, আম্মাকে বাদ মাগরিব লালমাটিয়া বিবি মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এখন তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এদিকে সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন আর্ক ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান। সন্ধ্যায় নিজের ফেসবুকে মৃত্যু সংবাদটি দিয়ে তিনি লিখেছেন, ‘ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ (বয়স ৮৬) আজ ৪ মে দুপুর ১২:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

মৃতের জন্য দোয়া চেয়ে এ সংগীত পরিচালক লেখেন, ‘আমাদের আর্ক ব্যান্ডের সবার পক্ষ থেকে বিনীত অনুরোধ আপনারা হাসান ভাইয়ের আম্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’

টিংকুর ওই পোস্টের মন্তব্যের ঘরে হাসানের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে শোক প্রকাশ করেছেন।