ঢাকাMonday , 4 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে চমক দেখাল লেপার্ডস

Link Copied!

ঢাকা প্রিমিয়ার লিগের শুরুর দিনই চমকে দিয়েছে ঢাকা লেপার্ডস। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে তারা হারিয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন আবাহনীকে।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে জাকির হাসানের ৭৪ রানের দারুণ এক ইনিংসে আবাহনীর দেয়া ১৮২ রানের টার্গেট ৫ বল হাতে রেখে তুলে নেয় লেপার্ডস, জয় পায় ৫ উইকেটে।

বৃষ্টির কারণে ২০ ওভার কমিয়ে ৩০ ওভারে নির্ধারিত ম্যাচে টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠায় লেপার্ডস। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে আবাহনী। ইনিংসের শেষ দিকে ২৯ বলে ২ চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন সাব্বির রহমান রুম্মন। এছাড়া ৩৮ রান করে করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও মেহেরব হাসান। ঢাকা লেপার্ডসের পক্ষে ২১ রানে ৩ উইকেট নেন মইন খান।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে লেপার্ড। দলের জয়ে ৬৬ বলে ৬টি চার আর তিন ছক্কায় ৭৪ রান করেন জাকির হাসান।২৩ রান করেন জাওয়াদ আবরার। ২৮ রান করেন সৈকত আলী। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৪০ বলে ৩৭ রান করেন।

সংক্ষেপে স্কোর
আবাহনী লিমিটেড: ১৮১/৮ (৩০ ওভার); সাব্বির ৫৫*, অঙ্কন ৩৮, মেহেরব ৩৮। মইন খান ৩/২১, আল ফাহাদ ২/৩০।
ঢাকা লেপার্ডস: ১৮৪/৫ (২৯.১ ওভার); জাকির ৭৪, মিঠুন ৩৭, সৈকত আলী ২৮। জিশান আলম ২/৯।