ঢাকাMonday , 4 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংগীত পরিচালক রোহান রাজের গাড়ি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

Link Copied!

জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক রোহান রাজ। তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তার করা অভিযোগ অনুযায়ী, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র তার গাড়ি জোরপূর্বক নিয়ে যায় এবং পরে পুলিশ সেটি উদ্ধার করে থানায় জব্দ করে।

রোহান রাজ জানান, তিনি ২০২৪ সালের ২৩ ডিসেম্বর উত্তরা এলাকার একটি কার সেন্টার থেকে নগদ অর্থে একটি Toyota Corolla-X গাড়ি ক্রয় করেন। গাড়ির নম্বর ছিল DM-GA-25-6775।

তার দাবি, টাকা পরিশোধের পর শোরুম কর্তৃপক্ষ ও মালিকপক্ষ গাড়ির নাম পরিবর্তনের জন্য সময় নেয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কোনো প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং যোগাযোগও বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, গত ২৬ এপ্রিল মিরপুর বিআরটি এলাকার সামনে ১০-১৫ জনের একটি দল তার গাড়িটি জোরপূর্বক নিয়ে যায়। ওই সময় তাকেও কিছু সময়ের জন্য নিয়ে যাওয়া হয়। পরে পল্লবী থানার সহায়তায় তিনি উদ্ধার হন এবং গাড়িটি বর্তমানে থানায় জব্দ রয়েছে।

এ ঘটনায় রোহান রাজ মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন। মামলার নম্বর সিআর-৪২৭/২৬। তার আশা, আইনের মাধ্যমে তিনি ন্যায়বিচার পাবেন।
জনপ্রিয় এই সংগীত পরিচালকের তৈরি গানগুলোর মধ্যে রয়েছে ‘মানুষ বড় স্বার্থপর’, ‘আমার মায়ায় পইড়া যাবা’ ও ‘মন যদি দুইটা হতো’সহ একাধিক শ্রোতাপ্রিয় গান।