ঢাকাSaturday , 2 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন লাগায় দুর্বৃত্তরা: ডিএমপি

Link Copied!

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) নতুন ভবনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি এ ঘটনা তদন্ত করে ক্লু বের করেছে।

শনিবার (২ মে) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, মিরপুর মডেল থানার মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে দুর্বৃত্তদের আগুন লাগানোর ঘটনার বিষয়ে আজ ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বিস্তারিত জানাবেন।

এর আগে গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার দুপুরে জাগো নিউজকে জানান, ভোরের দিকে কখন আগুন লেগেছে, তা প্রথমে সিকিউরিটি গার্ডরা বুঝতে পারেননি। এ কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। বেশ কয়েকটি কক্ষের নথিপত্র ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভস্মীভূত হয়েছে। এটি শর্ট সার্কিট থেকে ঘটেছে নাকি ভিন্ন কিছু তা কেউ নিশ্চিত নয়। তদন্তে বোঝা যাবে।

শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।