ঢাকাSaturday , 2 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলিস্তানে জুতার গোডাউনে অগ্নিকাণ্ড

Link Copied!

রাজধানীর গুলিস্তান ফুলবাড়ি এলাকার একটি জুতার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।

শনিবার (২ মে) ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রাশেদ বিন খালেদ এ তথ্য নিশ্চিত করেন।

রাশেদ বিন খালেদ বলেন, গুলিস্তানের আগুনের ঘটনায় বিকেল ৫টা ২৭ মিনিটে আগুনের সংবাদ পাই। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।