ঢাকাThursday , 30 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসদে নিজের কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

Link Copied!

সংসদ অধিবেশন পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শনে আসে। পরে সংসদ ভবনের শপথ কক্ষে তারা আসন গ্রহণ করে। এ সময় সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে তাদের একটি সংক্ষিপ্ত উপস্থাপনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিল। তিনি দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

উল্লেখ্য, শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারণা দিতে শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দকৃত ৫০টি আসনের সঙ্গে আরও আসন যুক্ত করে মোট ১৫০টি আসন বরাদ্দের জন্য স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শনের সুযোগ পাচ্ছে।

এর আগে, সংসদে ভাষণ দেওয়ার সময় নিজের প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সংসদে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।