ঢাকাWednesday , 29 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো জাতীয় সংসদে ২৯ এপ্রিল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তার অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, প্রতিরক্ষা, কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিকরণ, ফৌজদারি মামলা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সাক্ষাতের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত মিখাইল কাসকো নতুন পোর্টফলিওতে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধন রয়েছে। এটিকে আরো সুদৃঢ়করণের জন্য দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারকরণ করা প্রয়োজন। তিনি বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনকারী দেশ। বাংলাদেশ চাইলে বেলারুশ প্রতিরক্ষা খাতে সহযোগিতা করতে পারে এবং ড্রোনসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বেলারুশ থেকে সংগ্রহ করতে পারে। মন্ত্রী এ বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান। মন্ত্রী বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম প্রধান পটাশ সার উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। বাংলাদেশ বর্তমানে সৌদি আরব, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে নিয়মিত সার আমদানি করে থাকে। এক্ষেত্রে বেলারুশ বাংলাদেশের সার আমদানির নতুন গন্তব্য হতে পারে। রাষ্ট্রদূত এ সময় বেলারুশের কৃষি যান্ত্রিকীকরণের বিভিন্ন দিক মন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রী জানান, কৃষিপ্রধান দেশ হওয়ায় বাংলাদেশ এ বিষয়ে বেলারুশের কাছ থেকে কারিগরি সহযোগিতা নিতে পারে। রাষ্ট্রদূত বেলারুশের এক নাগরিকের ফৌজদারি মামলার বিষয় মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী এ বিষয়ে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত এসময় মন্ত্রীকে বেলারুশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব বেগম মিনারা নাজমীন, ভারতের বেলারুশ দূতাবাসের সিনিয়র কাউন্সিলর সিয়ারহেই ত্রাৎসিউক, বেলারুশ প্রোমআগ্রোলিজিং ওজেএসসি (ওপেন জয়েন্ট স্টক কোম্পানি)’র ডিরেক্টর জেনারেল পাভেল কারোৎকিখ, ডেপুটি ডিরেক্টর জেনারেল জমিত্রি সেভিজদ্রাল, বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।