ঢাকাWednesday , 29 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

Link Copied!

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম পিএসসি, জি, (অব:) এর সঙ্গে বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার H.E. Sarah Cooke সৌজন্য সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎকার অনুষ্ঠান ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে, তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া, উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা হয়। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন।