ঢাকাTuesday , 28 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হজযাত্রীর দাফন-কাফনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Link Copied!

বাচ্চু মিয়া (৬২) নামের একজন হজযাত্রী হজ্ব ক্যাম্পে মারা গেছেন। মৃত এ হজ্ব যাত্রীর লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো ও দাফন-কাফনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা হজ্ব অফিসের পরিচালক জানান, সস্ত্রীক হজ্ব পালনের উদ্দেশ্যে গতরাত আনুমানিক আড়াই টার দিকে গাড়িযোগে অন্যান্য সহযাত্রীদের সাথে হজ্ব ক্যাম্পে আসেন বাচ্চু মিয়া। গাড়ি থেকে নামানোর জন্য সাহায্য চাওয়া হলে একটি স্বেচ্ছাসেবক টিম তার সহায়তায় এগিয়ে যান এবং শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হজ্ব অফিসের মেডিকেল ক্যাম্পে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডাঃ মোঃ ইকবাল অবস্থা পর্যবেক্ষণ করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হজযাত্রী লাশ একটি লাশবাহী ফ্রিজিং গাড়িযোগে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুনদিয়া গ্রামে পাঠানো হয়েছে। এ লাশবাহী গাড়িতে মৃতের স্ত্রী ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, হজ এজেন্সির প্রতিনিধি ও কয়েকজন স্বেচ্ছাসেবক রয়েছেন।