ঢাকাTuesday , 28 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাসস
April 28, 2026 10:44 pm
Link Copied!

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। ২৮ এপ্রিল সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সৌজন্য সাক্ষাৎকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, বাংলাদেশের সাথে তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশের নির্মাণ খাত, জাহাজনির্মাণ, ফার্মাসিউটিক্যালস ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত হতে চায়। সরকার সেই লক্ষ্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের ব্যবসাবান্ধব বিনিয়োগ নীতি বিদেশি কোম্পানির বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।বৈঠককালে তুরস্কের রাষ্ট্রদূত দুই দেশের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত দৃঢ় সম্পর্ক রয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্র আরো বিস্তৃত করার সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে জুন মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য ‘তুরস্ক কনস্ট্রাকশন সামিট ২০২৬’-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান।