ঢাকাSaturday , 4 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেহজাদ-আকমলের বাদ পড়ার নেপথ্যে

Link Copied!

pakistanস্পোর্টস ডেস্ক: পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক ও প্রধান কোচ ওয়াকার ইউনিস আচরণের উন্নতির জন্য আহমেদ শেহজাদ ও উমর আকমলকে কমপক্ষে এক বছরের জন্য দলের বাইরে রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)
পাকিস্তানের জিও নিউজ চ্যানেল জানায়, বিশ্বকাপের পর মিসবাহ ও ওয়াকার বোর্ডকে জানিয়েছে, শেহজাদ ও উমর আকমল নিজেদের দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তনে অস্বীকার করে। দলের প্রতি দায়িত্বশীলতার যথেষ্ট ঘাটতি রয়েছে তাদের মধ্যে।
রিপোর্ট জানায়, অধিনায়ক ও কোচ তাদের রিপোর্টে জানান, বেশ কয়েকবার তাদেরকে দায়িত্ব নিয়ে খেলতে বলা হয়েছে এবং দলের মঙ্গলের জন্য তাদের আচরণে পরিবর্তন আনতে বলা হয়েছে। তবে শেহজাদ ও আকমলকে দায়িত্ব নিয়ে খেলতে দেখা যাচ্ছে না এবং তারা তাদের বেপরোয়া আচরণ প্রদর্শন করেই যাচ্ছে। যার ফলে দল বারবার খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
এদিকে ঘটনাক্রমে ওপেনার নাসির জামশেদের সঙ্গে আহমেদ শেহজাদ ও উমর আকমল আসন্ন বাংলাদেশ সফরের টেস্ট ও ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন। শেহজাদ একমাত্র টি-টোয়েন্টির ১৫ সদস্যের দলে জায়গা পেলেও সেখানেও স্থান হয়নি আকমলের।sehzadরিপোর্ট জানায়, মিসবাহ ও ওয়াকারের পরামর্শ অনুযায়ী পিসিবি শেহজাদ ও আকমলকে বাংলাদেশ সফরের তিন ফরম্যাট থেকেই বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহিদ আফ্রিদি আহমেদ শেহজাদকে দলে রাখার জন্য পিসিবিকে অনুরোধ করে। কারণ হিসেবে বলা হয়, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে শেহজাদের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন রয়েছে।
পিসিবির একটি সূত্র পিটিআইকে জানায়, দুজনকে এটা বোঝার জন্যই বাদ দেয়া হয়েছে যে, দলে ফিরতে হলে তাদের আচরণে পরিবর্তন আনতে হবে এবং আরও দায়িত্বশীল হতে হবে।
শেহজাদ তার সর্বশেষ টেস্ট ইনিংসে গত নভেম্বরে ১৭৬ রানের অনবদ্য ইনিংস উপহার দেয়। ফলে ক্রিকেট সংক্রান্ত বা পারফরমেন্সের কারণে যে তাকে বাদ দেয়া হয়নি পরিসংখ্যান অন্তত সে কথাই বলে।