ঢাকাSaturday , 4 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্মঘটের সমর্থনে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

Link Copied!

DU_BSDনিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের সমর্থনে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার সকাল ৮ টায় কেন্দ্রীয় সংসদ যুগ্ম সম্পাদক বায়েজীদ আরেফীনের নেতৃত্বে একটি  মিছিল বাংলা একাডেমীর সামনে থেকে শুরু হয়। মিছিলটি দোয়েল চত্বরে গেলে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম, মো. আব্বাস আলী, তুহিন সরকার, টিএম মুজাহিদ জাহিদ, মুজাহিদুর রহমান, সিদ্দিকুর রহমান জয়, লাহুল গালিব, জুলকার নাইন, ইফতেখার, মোহন, রুমি রহমত, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আরাফাত রবিন, খন্দকার খোরশেদ আলম, সারাফাত চৌধুরী জিকু, আরিফ দাদ খান পাঠান সজীব, রফিকুল ইসলাম, ফরহাদ ফাহাদ, রাকিব আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা আল হোসেন মুজাহিদ, কামাল, বাবু প্রমুখ।