ঢাকাWednesday , 22 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার সাধারণ সম্পাদক পদে লড়বেন নায়ক জয় চৌধুরী

Link Copied!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমান কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আছেন জয়।

জয় চৌধুরী জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে তার প্যানেলের সদস্যদের নাম প্রকাশ করা হবে। সভাপতি কে হবেন সেটাও জানানো হবে তখন।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমার প্যানেলের নাম এখনই প্রকাশ করছি না। তবে নির্বাচনের তফসিল ঘোষণা হলে সিনিয়র-জুনিয়র সবাইকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’

নিজেদের প্যানেল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘এটুকু বলতে পারি, আমাদের প্যানেল দেখে সবাই তাকিয়ে থাকবে। আর আমরা যেসব কাজের বাস্তবায়ন করতে পারব সেসবের প্রতিশ্রুতিই দেবো।’

২০১২ সালে ‘এক জবান’ সিনেমার মাধ্যমে জয়ের ক্যারিয়ার শুরু হয়। তিনি হিটম্যান, চিনি বিবি, আজব প্রেম এবং অন্তর্জ্বালা সিনেমার জন্য সর্বাধিক পরিচিত।

এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা দিয়েছে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তিনি বর্তমানে সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য।

জানা গেছে, বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ২৪ এপ্রিল। গঠনতন্ত্র অনুযায়ী আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।