ঢাকাFriday , 3 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ ও ৩ মে রোকেয়ায় ভর্তি পরীক্ষা

Link Copied!

begum-rokeaরংপুর প্রতিনিধি: নানা অনিশ্চয়তা সত্ত্বেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ১ ও ৩ মে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৮ মে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১ মে সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট, বেলা সাড়ে ১১টায় ‘বি’ ইউনিট ও বিকেল সাড়ে ৩টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
এছাড়া ৩ মে সকাল সাড়ে ৯টায় ‘ডি’ ইউনিট, বেলা সাড়ে ১১টায় ‘ই’ ইউনিট ও বিকেল সাড়ে ৩টায় ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.brur.ac.bd/ www.admission.brur.ac.bd) পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হতে আগামী ১৫ এপ্রিল থেকে তাদের নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
উল্লেখ্য, এ বছর ৬টি ইউনিটের অধীনে ৬টি অনুষদভুক্ত ২১টি বিভাগে মোট ৯০ হাজার ৪০২ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।