ঢাকাFriday , 3 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবি শিক্ষক সমিতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

Link Copied!

cuনিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির নির্বাচন শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে । ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনায় গঠিত কমিটি ।
গত ২৭ মার্চ নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রচার-প্রচারনায় মুখরিত হয়ে উঠে চবি ক্যাম্পাস। নির্বাচনের আগ মূহুর্ত পর্যন্ত ক্যাম্পাসে প্রচার প্রচারনায় ব্যস্ত দেখা গেছে প্রার্থীদের।
নির্বাচনে শিক্ষকদের দুটি প্যানেল অংশগ্রহণ করছে। প্যানেল দুটি হল- আ‘লীগসহ প্রগতিশীলদের নিয়ে গঠিত হলুদ প্যানেল এবং বিএনপি-জামায়াতপন্থিদের নিয়ে গঠিত সাদা প্যানেল। প্রার্থীদের তালিকা প্রকাশের পর থেকে দুই প্যানেলের প্রার্থীরা ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন।
গত শিক্ষক সমিতির ব্যর্থতা তুলে ধরে প্রচারনা চালিয়েছে সাদা প্যানেল। অন্যদিকে গত শিক্ষক সমিতির সফলতার কথা তুলে ধরে ভোট চেয়েছেন হলুদ প্যানেলের প্রার্থীরা।
শিক্ষক সমিতির নির্বাচনে সাদা প্যানেলের ১১ জন প্রার্থী এবং হলুদ প্যানেলের ১১জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এবারের নির্বাচনে সভাপতি হিসেবে লড়বেন হলুদ ও সাদা দলে দুইজন।
তারা হলেন- হলুদ দলের মাইক্রোবায়োলজি বিভাগের মোহাম্মদ আবুল মনসুর ও সাদা দলের মার্কেটিং বিভাগের শওকতুল মেহের।সাধারণ সম্পাদক পদে হলুদ দলের প্রার্থী লোকপ্রশাসন বিভাগের খসরুল আলম কুদ্দুসী ও সাদা দলের প্রার্থী অর্থনীতি বিভাগের সাইফুল ইসলাম।
এ ছাড়াও সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ন সম্পাদক পদে হলুদ দলের হয়ে লড়বেন যথাক্রমে পদার্থবিদ্যা বিভাগের শ্যামল রঞ্জন চক্রবর্তী, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. হানিফ সিদ্দিকী ও মোহাম্মদ অহিদুল আলম।
একই পদগুলোতে লড়বেন সাদা দলের হয়ে যথাক্রমে রসায়ন বিভাগের মো. আব্দুল মান্নান, মেরিন সায়েন্স এ্যান্ড ফিসারীজ ইনস্টিটিউটের মো. শফিকুল ইসলাম ও নৃ-বিজ্ঞান বিভাগের জাকিয়া রেহেনা।
নির্বাচনের সাদা প্যানেলের সামগ্রিক বিষয়ে জানতে চাইলে প্যানেলের সভাপতি প্রার্থী শওকতুল মেহের বলেন, ‘আমরা চাই শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বিষয়ে কার্যকরী ভূমিকা রাখুক। সেই লক্ষ্যে আমরা প্রচারপত্র বিলি করেছি। শিক্ষকরা আমাদের পাশে থাকবেন বলে আশা করছি।’
নির্বাচনের শেষ মূহুর্তেও দেখা গেছে প্রার্থীরা শিক্ষকদের বাসা, অফিস ও বিভাগে গিয়ে নিজেদের জন্য ভোট চাইছেন। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও প্রচারনা চালিয়েছেন প্রার্থীরা। ফেইসবুকে সাদা প্যানেলের শিক্ষকদের জন্য ভোট চেয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একাধিক শিক্ষক।
নির্বাচনের বিষয়ে জানতে চাইলে হলুদ প্যানেলের সভাপতি প্রার্থী মোহাম্মদ আবুল মনসুর বলেন, ‘গতবারের মত এবারো নির্বাচনে জয়লাভ করার জন্য কাজ করেছি।হলুদ প্যানেলের জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন  বলেন, ‘নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অগ্রিম ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে । আশা করছি শনিবারও কোন ধরনের বিশৃংখলা হবে না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৬৬ জন।