ঢাকাFriday , 3 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তরুণদের গানের ভূবনে ইউটিউব!

Link Copied!

you-tubeতথ্যপ্রযুক্তি ডেস্ক : একটা সময় ছিল যখন তরুণ-তরুণীরা সিডি, এমপিথ্রি কিংবা ডিজিটাল মিউজিক ফাইল দিয়ে গান শুনতেন। কিন্তু সেই সময়টা আর নেই। এখন তরুণ প্রজন্ম ইউটিউবেই গান শুনতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। তরুণদের কাছে গান শোনার জন্য ইউটিউব এখন পছন্দের শীর্ষে রয়েছে। সম্প্রতি ফ্রান্সের একদল গবেষকদের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
গবেষকদল জানিয়েছেন, সিডি, ভিসিডি, ডিভিডি’র যুগ শেষ হতে চললো। অচিরেই মানুষ এসব থেকে মুখ ফিরিয়ে নেবেন। এরচেয়ে অনলাইনে লাইভ স্ট্রিমিং শুনে তারা আনন্দ পান।
গবেষণাকারী দল ৬০০ তরুণ-তরুণীদের উপর গবেষণা চালিয়েছেন। এই গবেষণাটি পরিচালনা করে ফ্রান্সের আল্টো ইউনিভার্সিটি। গবেষণায় দেখা যায়, শতকরা ৭৬ ভাগ তরুণ দিনে অন্তত একবার  ইউটিউবে গান শোনেন। ফ্রান্সের ছাত্র-ছাত্রীদের কাছে ইউটিউব জনপ্রিয় ভিডিও ফাইল শেয়ার করার মাধ্যম।
ইউটিউব এবং স্পোটিফাই এখন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। সারাবিশ্বে ইউটিউব ব্যবহারকারীরা এটিতে নতুন অডিও-ভিডিও গান  খোঁজায় মগ্ন থাকেন। এমনকি  স্পোটিফাই ব্যবহারকারীরাও ইউটিউবে নতুন গানের জন্য ঢুঁ মারেন।
গবেষণাকারী দলের প্রধান লাছি এ লিক্কানেন বলেন, ‘ইউটিউবের জনপ্রিয়তা অভিভূত হওয়ার মত। বেশির ভাগ তরুণরা ইউটিউবের মাধ্যমে গান শোনেন।’
লাছি এ লিক্কানেন জানান, এই প্রথম বারের মত তারা ইউটিউবের জনপ্রিয়তার কারণ খুঁজে পেয়েছেন। ইউটিউব ডিজিটাল মিডিয়ার রূপ পরিবর্তন করেছে। মানুষকে গান শুনতে উৎসাহিত করেছে ইউটিউব।