তথ্যপ্রযুক্তি ডেস্ক : গুগল প্লাস ব্যবহারকারীরা এখন গুগল ড্রাইভ থেকে ছবি দেখা ও ছবি সম্পাদনা করার সুযোগ পাবেন। এজন্য গুগল ফটো ট্যাব চালু করেছে। এই ট্যাবের মাধ্যমে গুগল ড্রাইভ থেকে ছবি গুগল প্লাসে আপলোড এবং ডাউনলোড করা যাবে। ছবি ছাড়াও গুগল প্লাসে ফাইল সংরক্ষণ করার সুযোগ রয়েছে।
প্রযুক্তি বিষয়ক পোর্টাল ‘টেক ক্রাঞ্চ’ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুগল প্লাসকে জনপ্রিয় করা জন্য এমন উদ্যোগ নিয়েছে গুগল।
গুগল প্লাসের নতুন ফটো ট্যাবটিতে ছবি সম্পাদনার নানা সুবিধা রাখা হয়েছে। অটোমেটিক ফটো টুলস, অটো কালার ব্যালেন্স এবং এক্সপোজার দিয়ে ট্যাবটি সাজানো হয়েছে।
ট্যাবটির মাধ্যমে খুব সহজেই গুগল প্লাস ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় ছবি ও ফাইল গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারবেন। ফলে গুগল প্লাসই এখন অনেকের ফাইল সংরক্ষণগার হয়ে উঠবে।

