ঢাকাMonday , 20 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার

Link Copied!

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।

বিদেশি প্রতিনিধিদের আগমন কেন্দ্র করে এরই মধ্যে সেরেনা হোটেল ও এর আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে হোটেলটি ছেড়ে যাওয়ার জন্য সাধারণ অতিথিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গত ১১ এপ্রিল সেরেনা হোটেলেই প্রথম দফায় শান্তি আলোচনা হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে। যদিও ওই আলোচনা সফল হয়নি। ওই একই হোটেলে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার সন্ধ্যায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদ পৌঁছাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

তবে ইরান জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনা অংশ নেওয়ার বিষয় তারা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।