ঢাকাFriday , 3 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌসুমী-সজলের ‘আগুনের আর্তনাদ’

Link Copied!

Mousumi-Sojolবিনোদন ডেস্ক : ঘটনাচক্রে পেট্রোল বোমা নিক্ষেপকারীদের দলে যোগ দেয় সজল। কিন্তু একদিন চলন্ত গাড়িতে বোমা মারতে গেলে, সেই ছবি পত্রিকায় ছাপা হয়। এমন পরিস্থিতে সজলের পাশে এসে দাঁড়ায় মৌসুমী। বিভীষিকাময় এই পথ ছেড়ে আলোর পথে চলার পরার্মশ দেয় সে। এমনই এক গল্প নিয়ে জি এম সৈকত নির্মাণ করেছেন ‘আগুনের আর্তনাদ’ শিরোনামে নতুন একটি নাটক। এই নাটকে সজল-মৌসুমী ছাড়া আরও রয়েছেন এস এম মহসীন, চিত্রলেখা গুহ, নাতাশা প্রমুখ।
নাটকটি সম্পর্কে পরিচালক জি এম সৈকত বলেন, ‘আমি একদিন ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে গিয়েছিলাম। তখন পোড়া মানুষগুলোর আর্তনাদ উপলব্দি করে এই নাটকটি রচনা করি। এখানে চেষ্টা করেছি পোড়া মানুষগুলো ঠিক কতটা কষ্ট করে বাকী জীবনটা কাটাবে তা দেখানোর।’
লাইম লাইট এন্টারটেইনমেন্টোর ব্যানারে নির্মিত ও ইসমত আরা লেমন প্রযোজিত ‘আগুনের আর্তনাদ’ নাটকটি আগামীকাল শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।