ঢাকাSunday , 19 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুক্তি না করলে পুরো ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

Link Copied!

শান্তিচুক্তি না করলে পুরো ইরানকে ‘উড়িয়ে দেওয়া হবে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৯ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্টের সঙ্গে প্রায় ২০ মিনিটের আলাপে ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তিতে স্বাক্ষর না করে, তাহলে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে। তারা যদি চুক্তি না করে, তাহলে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে।

সাক্ষাৎকারে ইয়িংস্ট আরও জানান, ট্রাম্প বলেছেন শান্তি আলোচনার নেতৃত্ব দেবেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। এ আলোচনা এই সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা বাড়ছে এবং ইরানকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক চাপও ক্রমশ তীব্র হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে, বিশেষ করে যখন আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগগুলো চলমান রয়েছে।